হাওজা নিউজ এজেন্সি: বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ বাহজাত (রহ.) মুমিনকে আনন্দিত করার আধ্যাত্মিক প্রভাব তুলে ধরে বলেন, কোনো মুমিনের হৃদয়ে আনন্দ সৃষ্টি করলে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করা যায় এবং তা মানুষকে বিভিন্ন বিপদ ও দুর্ঘটনা থেকে সুরক্ষিত রাখতে পারে।
আয়াতুল্লাহ বাহজাত (রহ.) বলেন, “যখন তোমরা কোনো মুমিনের হৃদয়ে আনন্দ সৃষ্টি করো, তখন আল্লাহ তাঁর অনুগ্রহে একজন ফেরেশতা সৃষ্টি করেন, যিনি তোমাদের বিভিন্ন বিপদ, দুর্ঘটনা ও অনিষ্ট থেকে রক্ষা করেন।
তোমরা দেখো, কখনো কোনো দুর্ঘটনায় একজন ব্যক্তি অক্ষত থাকেন, অথচ তাঁর পাশের ব্যক্তিটি ক্ষতিগ্রস্ত হন। এর কারণ হলো, অক্ষত থাকা ওই ব্যক্তি এর আগে কোনো মুমিনকে আনন্দিত করার কাজে ভূমিকা রেখেছিলেন।”
আপনার কমেন্ট